আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আদমদীঘিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৮:০৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৮:০৯:৩১ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নে ১৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সদর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেল, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পী এবং ইউপি সদস্য তাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]