জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অ'ভি'যা'নে ভারতীয় বিপুল পরিমাণ চা-পাতাসহ ৩৫ লক্ষ টাকার অধিক বিভিন্ন প্রকার অ'বৈ'ধ মালামাল জ'ব্দ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৪২:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৪৪:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ চা-পাতাসহ ৩৫ লক্ষ টাকার অধিক বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ ১। অদ্য ২২ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে দিঘীরপাড় নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় চা পাতা ৮০০ কেজি এবং ০১ টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত চা-পাতা ও পিকআপ এর সিজারমূল্য ২৪,০০,০০০/- (চব্বিশ লক্ষ টাকা) টাকা। ২। এছা্ড়াও অদ্য ২২ অক্টোবর ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় লালাখাল ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু ১৪ টি, চিনি ১৫০ কেজি, টমেটো ১৩২০ কেজি এবং মোটর সাইকেল ০১ টি জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ১০,১৭,৫০০/- (দশ লক্ষ সতের হাজার পাঁচশত) টাকা। 

উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৪,১৭,৫০০/- (চৌত্রিশ লক্ষ সতেরো হাজার পাঁচশত) টাকা। ৪। জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।

জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]