গাভা-রামচন্দ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় জিয়া অন্তঃপ্রাণ সুমন মোল্লা

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৭:৩৮:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৭:৩৮:০৩ অপরাহ্ন

রাহাদ সুমন, বরিশাল ব্যুরো;
দরজায় কড়া নাড়ছে ইউপি নির্বাচন। ঝালকাঠীর সদর উপজেলার সবগুলো ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। কেউ কেউ এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা পোষ্টার, বিলবোর্ড ও ব্যানার-ফেষ্টুন সাঁটিয়ে প্রার্থী হওয়ার অভিপ্রায়ও ব্যক্ত করেছেন। উপজেলার ঐতিহ্যসমৃদ্ধ গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে ঝালকাঠী সদর উপজেলা যুবদলের  শ্রম বিষয়ক সম্পাদক ও গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এমদাদুল হক সুমন মোল্লার নাম ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ইতোমধ্যে তিনি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থী হওয়ার অভিপ্রায় ব্যক্ত করে সর্বস্তরের এলাকাবাসীর সমর্থন ও দোয়া কামনা করে নির্বাচনী এলাকায় প্রচুর বিলবোর্ড ও ফেষ্টুন সাঁটিয়েছেন। এলাকায় আগাম গণসংযোগ, সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করছেন। শারদীয় দুর্গোসৎবে এলাকার পুজামন্ডপগুলো পরির্দশন করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।


তার এ সম্ভাব্য প্রার্থী হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। জিয়া অন্তঃপ্রাণ এমদাদুল হক সুমন মোল্লা ছাত্র জীবন থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক আদর্শের প্রতি অনুরক্ত। তিনি গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে  ১৯৯৭-২০০৪ সাল পর্যন্ত সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালণ করেন। পরে ১৯৯৬-৯৮ মেয়াদে তিনি বরিশাল সরকারি কর্মাশিয়াল ইনস্টিটিউট ( বর্তমান আলেকান্দা কলেজ) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালণ করেন। পরবর্তীতে দীর্ঘ ১৯ বছর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে (বিআইডব্রিউটিএ) সুনামের সঙ্গে চাকরি করেন। বর্তমানে তিনি ব্যবসার পাশাপাশি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ শ্রমিকদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ও ২০১৩ সাল থেকে ঝালকাঠী সদর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে আসীন রয়েছেন। এ দুটি সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন। তার সততা,আদর্শ ও নেতৃত্বগুন সর্বমহলে সমাদৃত।


জানা গেছে, বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ সরকারের শাসনআমলে নানাভাবে হয়রাণির শিকার হয়েছেন। আওয়ামী সরকার বিরোধী আন্দোলন -সংগ্রামে রাজধানী ও নিজ এলাকায় সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন। ফলে তিনি একাধিক রাজনৈতিক হয়রাণিমূলক মামলার আসামী হয়েছেন। এসব মামলায় তিনি দীর্ঘদিন কারান্তরীণ ছিলেন। তিনি গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের রমজানকাঠী গ্রামের সামাজিক ও রাজনৈতিক সচেতন সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। তরুণ সমাজসেবক এমদাদুল হক সুমন মোল্লার সঙ্গে দলের স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার সু-সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি একজন দক্ষ সংগঠক, পরোপকারী, মিষ্টভাষী ও সদালাপি ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত।

এ প্রসঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া অন্তঃপ্রাণ সুদর্শন উদীয়মান তরুণ সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ এমদাদুল হক সুমন মোল্লা বলেন, দল ও আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী গাভা-রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে এ ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক এক তিলোত্তমা মডেল ইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ্।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]