অ'বৈ'ধ বোলিং অ্যাকশনে অ'ভি'যু'ক্ত আলিস

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:২৮:১০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:২৯:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ দল। এমন হারের পর যুক্ত হলো আরেকটি খারাপ খবর। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযুক্ত করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

ম্যাচ অফিশিয়ালদের রিপোর্টে ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আইসিসি-র অবৈধ বোলিং অ্যাকশন নিয়মকানুন অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত একটি টেস্টিং সেন্টারে গিয়ে তার বোলিং অ্যাকশনের একটি স্বাধীনভাবে পরীক্ষা দিয়ে পাস করতে হবে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা দুপুরে জেনেছি, এরপর আইসিসি জেনেছে। কয়েকটি দেশের ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা নেওয়া হয়। তবে আলিসেরটা চেন্নাইতে হতে পারে। এখনও সময় জানা যায়নি।’

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]