নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনা পিএসএলের

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:১৬:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:১৮:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জনপ্রিয়তা ও বাণিজ্যিক পরিসর বাড়াতে ছয়জনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের কথা ভাবছে আয়োজকরা। প্রস্তাবিত এই প্রতিযোগিতার নাম হতে পারে ‘এইচবিএল পিএসএল সিক্সেস’। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির জানিয়েছেন, মূল আসরের বাইরে মৌসুমের বিরতিতে টুর্নামেন্টটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। হংকং সিক্সেসের আদলে হতে পারে প্রতিযোগিতাটি। পিএসএলের এক পডকাস্টে নাসির বলেন, 'এ নিয়ে কিছু আকর্ষণীয় পরিকল্পনা আছে। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও ভবিষ্যতে নিয়মিত আয়োজনের লক্ষ্য আমাদের।' ছোট পরিসরের এই টুর্নামেন্টের মাধ্যমে পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট

শহরগুলোতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় পিএসএল কর্তৃপক্ষ। কম খেলোয়াড় নিয়ে অল্প সময়ে আয়োজন করা সম্ভব হওয়ায় এ ক্ষেত্রে লজিস্টিক জটিলতাও তুলনামূলক কম হবে বলে মনে করছেন তারা। তবে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে উপযুক্ত সময় বের করাই হবে বড় চ্যালেঞ্জ।

পিএসএল কর্তৃপক্ষের আশা, নতুন এই আয়োজন দর্শকদের আগ্রহ বাড়ানোর পাশাপাশি লিগের ব্র্যান্ডকে সারা বছর সক্রিয় রাখতে সাহায্য করবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]