প্রধানমন্ত্রীর সফরে অংশ না নেওয়ার নির্দেশ, দেশে ফিরলেন জাপানে নিযুক্ত রাষ্ট্রদূত

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৬:০১:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৬:০১:৩৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরে অংশ না নিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা রয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সম্প্রতি রাষ্ট্রদূত দাউদ আলীকে টোকিও থেকে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা পেয়ে তিনি ইতোমধ্যে দেশে ফিরেছেন। প্রায় এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন তিনি।

 

সূত্র জানায়, রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকির দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম। এ দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও গেছেন তিনি। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করবেন সচিব।

 

সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার ঘটনা বিরল। তবে কী কারণে তাকে ফেরানো হয়েছে, তা জানাতে পারেননি তিনি। ওই কর্মকর্তা বলেন, রাষ্ট্রদূতকে দেশে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]