সেলফি বাসের ধা'ক্কা'য় অটোরিকশার দুই যাত্রী নি'হ'ত, তিন ঘণ্টা মহাসড়ক অ'ব'রো'ধ

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:১১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:১৪:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

 

এদিকে দুর্ঘটনার পর সেলফি পরিবহন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

 

নিহতরা হলেন- মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত অটোরিকশা চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিলো ব্যাটারিচালিত অটোরিকশাটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার চালকও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহন বন্ধের দাবি জানান। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে প্রায় ৩ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পরে যান চলাচল স্বাভাবিক  হয়।

 

এ বিষয়ে শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]