হরিপুরে প্রতিবন্ধী তরুণীকে ধ'র্ষ'ণ: ৫ মাসের অন্তঃসত্ত্বা, বিচার পাচ্ছে না পরিবার

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৫:০৪:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৫:০৬:০২ অপরাহ্ন
পেয়ার আলী, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। প্রাথমিক মেডিকেল পরীক্ষায় ওই তরুণী ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, একই উপজেলার এক যুবকের (১৯) সঙ্গে তার পরিচয় ছিল। পরিবারের অভিযোগ, প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ভুক্তভোগী শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রথমে পরিবার বিষয়টি বুঝতে পারেনি। পরে শারীরিক পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের কাছে নেওয়া হলে অন্তঃসত্ত্বার বিষয়টি ধরা পড়ে। ভুক্তভোগীর বাবা বলেন, "আমার মেয়ে কিছু বোঝে না।

এই সুযোগ নিয়ে ওর জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।" এদিকে অভিযুক্ত যুবক অভিযোগ অস্বীকার করেছেন। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, "এখনো লিখিত অভিযোগ পাইনি।

অভিযোগ পেলে মেডিকেল রিপোর্ট যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয়দের দাবি, অসহায় পরিবারটি এখনো বিচার পাচ্ছে না। ( Follow Up নিউজ)

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]