নিজস্ব প্রতিবেদক
সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ১০৭ বোতল ভারতীয় মদসহ ২৪ লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে জকিগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) সিলেট জেলার কানাইঘাট এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
১৯ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট বিওপির একটি বিশেষ অভিযানিক টহল দল সীমান্ত হতে আনুমানিক ১.৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ছারীগাছা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১০৭ বোতল এবং ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মদ ও পিকআপ এর সিজারমূল্য ২১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।
পাশাপাশি বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলায় সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক অভিযানিক টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় বাংলাদেশি রসুন ৪০০ কেজি, পান জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৩৪ হাজার টাকা। এই অভিযানগুলোর মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। এ ব্যাপারে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্নেল মো: সোহেল আলম পিবিজিএম বলেন, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। উভয়
অভিযানের মাধ্যমে জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে এবং অন্যান্য মালামাল কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।