দেবীরূপে রুমিন ফারহানা, দিলেন সমালোচনার ক'ড়া জবাব

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৪:২১:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৪:২১:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এ নিয়ে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম ও সামাজিক অনাচার নিয়ে একটি পোস্ট দেন তিনি।

 

পোস্টে বিভিন্ন অপরাধ ও অনিয়মের উদাহরণ তুলে ধরে রুমিন ফারহানা লেখেন, ‘বলাৎকারে ধর্ম যায় না’, ‘ঘুষ খেলে ধর্ম যায় না’, ‘শিশু ধর্ষণ বা নির্যাতনে ধর্ম যায় না’, ‘মানুষ খুনে ধর্ম যায় না’ এবং ‘নারীর ওপর সহিংসতায় ধর্ম যায় না’। এভাবে মোট ২২টি বিষয় উল্লেখ করে তিনি ধর্মকে অন্যায় ও অনৈতিক কাজের ঢাল হিসেবে ব্যবহারের সমালোচনা করেন।

 

পোস্টের শেষে তিনি লেখেন, ‘ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।’

 

একই পোস্টে তাকে নিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে দুর্গাপ্রতিমার হাতের সংখ্যা নিয়েও মন্তব্য করেন রুমিন। তিনি লেখেন, ‘মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কি আর করা।’

 

এর আগে মঙ্গলবার আশুগঞ্জের লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপে গিয়ে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শন করেন রুমিন ফারহানা। পরে সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]