দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌ'ন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক কারাগারে

আপলোড সময় : ২২-১০-২০২৬ ০১:০২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ০১:১৩:০৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার দৌলতপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন নান্নু নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরের আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রীর মা দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে বলা হয়, গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দারুল আববার মাদরাসায় পড়তে যায় ওই ছাত্রী। এ সময় শিক্ষক নান্নু তাকে একা অফিসকক্ষে নিয়ে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর মা থানায় অভিযোগ করে। এ বিষয়ে দৌলতপুর থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]