পাকিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নি'হ'ত ১০, আ'হ'ত ৪৪

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১১:৩৯:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১১:৩৯:০৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজনপুর জেলার রোঝান তহসিলের সিন্ধু মহাসড়কে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ১০ জন নিহত এবং ৪৪ জন আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২-এর বরাতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানেই বার্তা সংস্থা ডন।

 

বাংলা হেদায়েত এলাকায় ভোর পৌনে ৬টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির কারণে বাসটি ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায় বলে জানানো হয়। দুর্ঘটনায় নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী এবং একটি শিশু রয়েছে।

 

আহতদের মধ্যে ৩৮ জনকে রাজনপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ডেরা গাজী খান এবং দুজনকে রহিম ইয়ার খানের শেখ জায়েদ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী দল ১০টি অ্যাম্বুলেন্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়।

 

ঘটনার পর রাজানপুরের ডেপুটি কমিশনার ইমরান রাঞ্জা, জেলা পুলিশ সুপার ও সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন। ওমরকোট থানার এসএইচও শাকিল দ্রেশাক জানান, অবহেলা ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রথমে চালক ও মালিক পালিয়ে গেছে বলে জানানো হলেও পরবর্তীতে আহত চালককে পুলিশ হেফাজতে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডেপুটি কমিশনার।

 

পাঞ্জাব জুড়ে প্রতিদিন গড়ে ১ হাজার ৩৫২টি সড়ক দুর্ঘটনায় ১৪ জনের মৃত্যুএ হয়। এর আগে গত সোমবারেও মূলতানের বোসান রোডে একটি দ্রুতগামী কার ডিভাইডারে ধাক্কা খেয়ে আগুন ধরে গেলে ২০ থেকে ৩০ বছর বয়সী পাঁচজন তরুণ প্রাণ হারান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]