মিরপুরে মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ইয়াবা, হেরোইন ও মা'দ'ক বিক্রয়ের টাকাসহ গ্রে'ফ'তা'র-০১

আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৫৬:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৫৬:২৭ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী অভিযানে রায়হেন (৪৩) নামের এক মাদক কারবারিকে ২০০ পিস ইয়াবা, ০.৪৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ৩৬,৪০০ টাকাসহ রায়হেন (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রায়হেন উপজেলার পুরাতন আজমপুর গ্রামের বাসিন্দা! মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন আমলা পুলিশ ক্যাম্পের এস.আই রাকিবুজ্জামান। জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে কাতলামারী বাজারে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালায় । পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রায়হেনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২শ’ পিস ইয়াবা, ৪৫ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩৬,৪০০টাকা উদ্ধার করে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক রায়হেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]