পীরযাত্রাপুর পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের ভূঁইয়া

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১১:৩২:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১১:৩৫:৪০ অপরাহ্ন
মোঃ আব্দুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, মতবিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও পীরযাত্রাপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে এই কর্মসূচি পালিত হয়।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর আয়োজক, ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় পূজার সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আয়োজন সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেওয়া হয়। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যক্তি আলহাজ্ব জহিরুল হক কানুনগো, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরারুল হক ভূইয়া, ম্যানেজার আবদুল হালিম এবং ইকবাল হোসেন ভূইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মীর হোসেন, মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া, ফেরদৌস আলম, মোঃ জামাল

উদ্দিন ভূঁইয়া, মোঃ হাফেজ আহম্মেদ, মোহাম্মদ আবুল হোসেন, মাহবুবুর রহমান, মোহাম্মদ রিপন এবং গোবিন্দপুরের মোঃ শরীফ। মতবিনিময়কালে আলহাজ্ব মোঃ আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষে মোঃ আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, শারদীয় দুর্গাপূজা সবার জীবনে আনন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য তিনি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]