ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কলহের জে'রে শাশুড়িকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গ, আ'ট'ক পুত্রবধূ

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১০:৪১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১০:৪২:৫৩ অপরাহ্ন
মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি :

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সী শাশুড়ি আরজিনা বেগমকে মারধর করে অচেতন করে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর ২১ বছর বয়সী পুত্রবধূ লিমা আক্তারের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সিদ্দিক মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে। আটক লিমা আক্তার ওই গ্রামের আবু ইউসুফ ভুট্টুর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শাশুড়িকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর এ ঘটনায় ব্যবস্থা নিতে অভিযান চালানো হয়। পরে অভিযুক্ত লিমা আক্তারকে আটক করে পুলিশ।

এদিকে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, শাশুড়িকে মারধরের অভিযোগে পুত্রবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]