ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁ'প, একসঙ্গে প্রা'ণ গে'ল সাঁতার না জানা দুই যমজের

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৮:২৯:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৮:২৯:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা উত্তরপাড়া গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

 

নিহত শিশুরা হলো, মেরকুটা উত্তরপাড়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মোহাম্মদ আক্কাস মিয়ার জমজ দুই ছেলে মো. হুজাইফা ও মো. আকরাম।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে দুই ভাই বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তাদের বলটি হাত ফসকে পুকুরের পানিতে পড়ে যায়। ভাসমান বলটি পানি থেকে তুলতে গিয়ে প্রথমে একজন পুকুরে পড়ে তলিয়ে যেতে থাকে। এ সময় সহোদরকে বাঁচাতে গিয়ে অপর ভাইও পানিতে লাফ দেয়। সাঁতার না জানায় একপর্যায়ে দুইজনই পুকুরের গভীর পানিতে ডুবে মারা যায়।

 

দীর্ঘক্ষণ শিশুদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বাড়ির চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরের দিকে পুকুরের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।

 

নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]