প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা: জয়া আহসান

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৭:০৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৭:০৪:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাউল সম্রাট শাহ আব্দুল করিম রচিত অত্যন্ত জনপ্রিয় একটি লোকগান, যা মানুষের মনে প্রেমের কষ্ট, আকুতি ও গভীর বাস্তবতার সুর তোলে। সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাজের ছবি শেয়ার করে এই বিখ্যাত গানের কলি ক্যাপশন হিসেবে ব্যবহার করায় গানটি নতুন করে আলোচনায় এসেছে।

 

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে প্রতিনিয়ত আলোচনায় থাকেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো আধুনিক পোশাকে, আবার কখনো ঐতিহ্যবাহী দেশীয় সাজে নিজের উপস্থিতিকে অন্যমাত্রায় তুলে ধরেন অভিনেত্রী। 


ছবিগুলোতে জয়ার পরনে দেখা গেছে অফহোয়াইট সুতি শাড়ি, যার পাড়জুড়ে ছিল ধুসর গোলাপির কাজ। ব্লাউজেও রাখা হয়েছে শাড়ির সঙ্গে সুন্দর সামঞ্জস্য। কানজুড়ে ঝুলছে ভারী কানের দুল, হাতে অলংকার আর খোলা চুলে ঝুলানো বেলি ফুলের গাজরা। সব মিলিয়ে তার এই বাঙালি সাজ বাড়িয়েছে বাড়তি আকর্ষণ।

 

ছবিগুলোতে তিনি নিজেকে পেছন থেকে ক্যামেরাবন্দি করেছেন। চুলে বেলি ফুলের গাজরা দেখাচ্ছেন, কখনো মুচকি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে ধরা দিচ্ছেন ভিন্ন ভিন্ন ভঙ্গিতে।

 

ছবিগুলোর ক্যাপশনে বাউল সম্রাট শাহ আবদুল করিমের একটি সুপরিচিত গানের বাণী জুড়ে দিয়ে জয়া লিখেছেন, “সখি তোরা প্রেম করিয়ো না, পিরিত ভালা না, প্রেম করছে যে জন জানে সে জন পিরিতের কি বেদনা”।

 

জয়ার এই চমৎকার সাজ আর কাব্যিক ক্যাপশন নজর কেড়েছে ভক্ত ও অনুরাগীদের। মন্তব্যের ঘরে অনেকেই তাঁর এই স্নিগ্ধ ও অপরূপ রূপের ভূয়সী প্রশংসা করছেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]