মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় শুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১০

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:১৯:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:২১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় শুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে এসআরবি-১০।* ১। রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে। ২। এরই ধারাবাহিকতায়, এসআরবি-১০ সিপিসি-২ শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস দল গতকাল ১৯/১০/২০২৬ তারিখ রাত অনুমান ২১.৫০ ঘটিকার সময় মাদক ক্রয়-বিক্রয়ের

গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন মৌছা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি অনাবাদি বালুর মাঠের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় শুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র-গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৩। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। ৪। এসআরবি-১০ এর এই সফল অভিযানে দেশের

জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। *লিজা আক্তার* *সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]