মাদারীপুরের কালকিনিতে বাড়ি ফেরার পথে কৃষকের দুই পায়ে রগ কেটে দিল দু'র্বৃ'ত্ত'রা!

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৬:০২:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৬:০৯:৩৭ অপরাহ্ন
আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদক :

মাদারীপুরের কালকিনিতি চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে মোঃ জামাল আকন(৫৮) নামে এক কৃষকের দুই পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এলাকায় স্থানীয় দলবলে নাম দিতে না চাওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগে সুত্রে জানাগেছে। আহত জামাল আকন উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে এগারোটা দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, কৃষক জামাল আকন একই এলাকার অসুস্থ্য গ্রাম চৌকিদার শহিদুলকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে গিয়েছিলেন মঙ্গলবার দুপুরে। সেখানে চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে চৌকিদার শহিদুলের সঙ্গে জামাল আকন বাড়ি ফেরেন। পথিমধ্যে ওই এলাকার হাওলাদার বাড়ির সামনে পৌছলে পুর্ব থেকে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্তরা মিলে জামাল আকনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম শেষে জামাল আকনের দুই পায়ের রগ কেটে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। কিন্তু তার অবস্থা

বেগতিক দেখে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। এ বিষয় জানতে চাইলে আহত জামাল আকনের সাথে থাকা গ্রাম চৌকিদার শহিদুল বলেন, আমি কিছু জানিনা আর কিছু বলতে পারবো না। আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, আমার বাবার সঙ্গে যা ঘটেছে এসব ঘটনার নায়ক হচ্ছে চৌকিদার শহিদুল। কারন আমার বাবার সঙ্গে রাতে চৌকিদার শহিদুল ছিল। আমার বাবা

বাশগাড়ী সুমন চেয়ারম্যানের সঙ্গে দল না করার কারনে তার পা কেটে দিয়েছে চেয়ারম্যানের লোকজন। এ বিষয় জানতে চাইলে বাশগাড়ী ইউপি চেয়ারম্যানকে ফোনে পাওয়া যায়নি। কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, রগকাটার ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]