বানারীপাড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধ'র্ষ'ণ: ২৪ ঘন্টার মধ্যে আশুলিয়া থেকে ধ'র্ষ'ক সাইমন গ্রে'প্তার

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০৩:৪২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০৩:৪২:০৪ অপরাহ্ন

রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:

বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের বালীপাড়া গ্রামে প্রতিবন্ধী তরুণীকে(১৭) ধর্ষণের অভিযোগে সাইমন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় এসআরবির সহায়তায় থানা পুলিশ ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

এর আগে ভিকটিমের মা ঝর্না বেগম বাদী হয়ে সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বালীপাড়া গ্রামের আব্দুল বেপারীর লম্পট ছেলে সাইমনের (২৩) বিরুদ্ধে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলা সুত্রে জানা গেছে, উপজেলার বালীপাড়া গ্রামের ওই প্রতিবন্ধী তরুণী রোববার (১৮ অক্টোবর) বিকাল ৩ টার দিকে প্রতিবেশী তাজউদ্দিনের বাড়ির পুকুরে গোসল করতে যায়। একই সময় তার মা বাড়ির পাশের জমিতে গরু বাঁধতে যান। তিনি বাড়িতে ফিরে প্রতিবন্ধী মেয়েকে ঘরে দেখতে না পায়ে খোঁজাখুজির এক পর্যায় প্রতিবেশী তাজউদ্দিনের ঘরের বারান্দায় লম্পট সাইমন কর্তৃক মেয়েকে ধর্ষিত হতে দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে সাইমন দৌড়ে পালিয়ে যায়।

 

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসি সেন্টারে এবং মামলা নিয়ে দ্রুত সময়ের মধ্যে ঢাকার আশুলিয়া থেকে আসামীকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]