ভালুকায় আ'সামি ধরতে গিয়ে পুলিশের ওপর হা'মলা, আ'হত ৩

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০১:৪০:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০১:৪০:৫৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। 

 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত পুলিশ সদস্যরা হলেন: এএসআই রাহিদুল ইসলাম, বাকিরুল ইসলামসহ পুলিশের আরও একজন সদস্য। তাঁরা ভালুকা মডেল থানায় কর্মরত।

 

ওঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত কুদ্দুস নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশের একটি দল। এ সময় পুলিশের সদস্যরা হামলার শিকার হন।

 

পরে খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করেন। এরপর তাঁদের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]