অস্ট্রেলিয়ার নারী এমপির এক পায়ের পর কা'টতে হলো দ্বিতীয়টিও

আপলোড সময় : ২১-১০-২০২৬ ০১:০৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ০১:০৫:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টের স্বতন্ত্র সদস্য হেলেন হেইন্স ভয়াবহ হামলায় গুরুতর আহত হওয়ার পর তার উভয় পা বিচ্ছিন্ন করতে হয়েছে। সোমবারের (১৯ অক্টোবর) সেই ভয়াবহ ঘটনার পর প্রথমে তার একটি পা কেটে ফেলা হলেও পরদিন সকালে অপর পা-টিও কেটে বাদ দিতে হয় বলে জানান তার স্বামী ফিল হেইন্স। 

 

এক সংবাদ সম্মেলনে হেলেনের স্বামী নিশ্চিত করেন, দীর্ঘ চিকিৎসার প্রয়োজন হলেও এমপি হেইন্স বর্তমানে জীবিত ও স্থিতিশীল রয়েছেন এবং তার হৃদযন্ত্র ও মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ রয়েছে।

 

ভিক্টোরিয়া রাজ্যের ওয়াঙ্গারাতায় নিজের কার্যালয়ের সামনে ইন্ডি নির্বাচনী এলাকার ৬৫ বছর বয়সী এমপি হেলেন হেইন্স নিজ গাড়ির পেছনে মালপত্র তোলার সময় ল্যান্ড ক্রুজার ফোর-হুইল ড্রাইভ গাড়ি নিয়ে তাকে একাধিকবার ধাক্কা ও চাপা দেওয়া হয়। 

 

ঘটনাস্থল থেকে ব্রেন্ডন নাজেন্ট নামের ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার পরিবারের সঙ্গে এমপি হেইন্সের দুই দশকের পরিচিতি ছিল। স্থানীয় দোকানের কর্মী রিকি জেফরিস ও কোডি লাপোইদেভিন হামলাকারীর ধারালো অস্ত্র ফেলে দিয়ে পুলিশ না আসা পর্যন্ত তাকে আটকে রাখেন।

 

পরবর্তীতে এয়ার অ্যাম্বুলেন্সে করে মেলবোর্নের আলফ্রেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই রাজনীতিককে। এই ঘটনায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ গভীর শোক প্রকাশ করে স্বামী ফিলের সঙ্গে কথা বলেন। 

 

এদিকে ভিক্টোরিয়া পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ও গোয়েন্দা সংস্থা এএসআইওর সমন্বয়ে যৌথ সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স গঠন করে তদন্ত শুরু হয়েছে। মেলবোর্নপ্রবাসী প্রকৌশলী কামরুজ্জামান বালার্কসহ প্রবাসী বাংলাদেশিরাও এই ঘটনায় চরম ক্ষোভ ও নিরাপত্তাহীনতা প্রকাশ করেছেন।

 

ফিল হেইন্স হাসপাতালকর্মী, প্রথম সাড়াদানকারী পুলিশ ও উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ফুল বা আর্থিক সহায়তার পরিবর্তে ‘সেভ দ্য চিলড্রেন’ ফান্ডে অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]