জ্বা'লানি সহ‌যো‌গিতা নি‌য়ে বাংলাদেশ-আলজেরিয়ার ম‌ধ্যে সম‌ঝোতা সই

আপলোড সময় : ২১-১০-২০২৬ ১২:৩৮:২২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১০-২০২৬ ১২:৩৮:২২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। এ চুক্তির আওতায় সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশের পক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার পক্ষে দেশটির হাইড্রোকার্বনমন্ত্রী মোহামেদ আরকাব সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ গুরুত্ব দেওয়া হয় জিটুজি প্রক্রিয়ায় আলজেরিয়া থেকে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির বিষয়ে।

 

এ ছাড়া বাংলাদেশে এলএনজি ও এলপিজি অবকাঠামোর উন্নয়ন এবং তেল, গ্যাস ও কয়লা অনুসন্ধানের বিষয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

 

বৈঠকে বাংলাদেশের জ্বালানিমন্ত্রী আলজেরিয়ার জ্বালানি খাতের অভিজ্ঞতা, উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম চর্চা সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে বাংলাদেশি প্রকৌশলী ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান।

 

সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জিটুজি প্রক্রিয়ায় আফ্রিকার বিকল্প উৎস থেকে এলএনজি, এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি করবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]