কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর। তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। বিএনপি সরকার সব সময় পূজার আয়োজনের ওপর নজর রাখছে এবং সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছে।"সোমবার (১৯ অক্টোবর)
দুপুর ১২টায় কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর আরও বলেন, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সবচেয়ে বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজা মণ্ডপের প্রতিটিতে ৪ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ
সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন, এবং পূজা মণ্ডপের প্রতিনিধি পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। বার্তা প্রেরক, রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী, পিরোজপুর।