সান্তাহারে পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা টিকন

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:৩৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:৩৩:৪৪ অপরাহ্ন
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের তারাপুর পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন। মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি নিজস্ব তহবিল থেকে মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, যুবদল নেতা নরেশ কুমার ও বিদ্যুৎ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সোহাইব হোসেন শিমুল, সহসভাপতি হয়রত আলী, বীর বিক্রম লেঃ শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহরিয়ার এবং ছাত্রনেতা ফাহমিদ, আরাফাত, দীপু, আলিফ, নিশাত ও রোহানসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]