নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১০:০৫:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১০:০৬:৩২ অপরাহ্ন
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার দিকনির্দেশনায় নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী হরি মন্দিরের শারদীয় দুর্গোৎসব পরিদর্শন করেছেন বিএনপির একাংশের নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী হরি মন্দিরের

দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য আরেফ উল্লাহ ছোট্ট এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আলীম বাহাদুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় বিএনপি নেতারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক খোঁজখবর নেন। পরিদর্শনকালে বিএনপি নেতারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করার অধিকার রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করাই আমাদের ঐতিহ্য। সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক-এটাই প্রত্যাশা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক জহির আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক মিজানুর

রহমান মিজান, হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মনজুর আলম, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর এবং সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রায়হানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]