পাবনায় ৮০০ ইয়া'বাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রে'প্তার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৪:৫৮:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৪:৫৮:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

পাবনার আমিনপুরে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে আমিনপুর থানার কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশে কর্মরত থাকা অবস্থায় ডোপ টেস্টে তার ফল পজিটিভ আসায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে পুলিশের একটি দল কাজিরহাট ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে তিনি এলাকার কয়েকজন চিহ্নিত মাদক কারবারির নাম-ঠিকানা জানিয়েছেন।

 

ওসি আরও বলেন, তার দেওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় যা-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]