উ'ত্তপ্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে লা'শ রেখে বি'ক্ষোভ

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০২:১৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০২:১৫:৪৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের মণিপুর রাজ্যে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় তিনজন নিহত হয়েছেন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী ওয়াই খেমচান্দ সিংয়ের বাসভবনের গেটের সামনে মরদেহ রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

 

সোমবার সকালে ইমফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় পাহাড়ে কাঠ সংগ্রহ করতে যাওয়া মেইতেই সম্প্রদায়ের ১৪ জন গ্রামবাসীকে লক্ষ্য করে সশস্ত্র কুকি জঙ্গিরা অতর্কিত গুলিবর্ষণ করে। এই হামলায় অরুবাধু রোনিল ও লাইরেল্লাকবাম ইনাওবিসহ তিনজন নিহত হন এবং আরও চারজন আহত হন।

 

নিহতদের মরদেহ নিয়ে এসে মুখ্যমন্ত্রীর বাংলোর সামনে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করে। পরে পুলিশি হস্তক্ষেপে মরদেহগুলো উদ্ধার করে জওহরলাল নেহরু ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জেএনআইএমএস) হাসপাতালে পাঠানো হয়।

 

মণিপুর পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (এডিজিপি) লহারি ডোরজে লাথু জানান, গত রব্বার রাত থেকে সোমবারের মধ্যে একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। থৌবাল থানার খাঙ্গাবোক পালি বাজারে একটি সঙ্গীতানুষ্ঠানে পাথর নিক্ষেপকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন মারা যান এবং বেশ কয়েকজন আহত হন।

 

এছাড়া কাকওয়া লামদাইবুং লম্পাক এলাকায় একটি আইইডি বিস্ফোরণে তিনজন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়েছেন। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]