ছুটিতে ঢাকা থেকে বাড়ি ফেরা হলো না ফেরদৌসের

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০২:০৭:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০২:০৭:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার কাহালুতে অজ্ঞাতনামা একটি ভারী যানের ধাক্কায় মো. ফেরদৌস (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

 

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফেরদৌস বগুড়ার আদমদীঘি উপজেলার ঘোড়াদহ ছাতিয়ান গ্রামের মো. আক্তারের ছেলে।

 

জানা গেছে, ফেরদৌস ঢাকায় একটি জুতার কারখানায় চাকরি করতেন। ঘটনার দিন তিনি ঢাকা থেকে নিজের কালো রঙের ১৫০ সিসির জিপি ওয়ান মোটরসাইকেল (নম্বর: বগুড়া-ল-১৪-৩১৮২) চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দরগাহাট বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ভারী যান, সম্ভাব্য ট্রাক বা কোচ, তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 

খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ফেরদৌসকে উদ্ধার করেন। পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ঘটনাস্থলে পৌঁছান। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যান।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]