খাটের ওপর বৃদ্ধার গ'লাকা'টা ম'রদে'হ, উধাও জমির দলিল-স্বর্ণালংকার

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৫১:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৫১:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

যশোরের অভয়নগরে আছিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার ঘরে থাকা জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খোয়া যাওয়ার অভিযোগ করেছেন স্বজনেরা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামনগর গ্রামে নিজ ঘরের খাটের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আছিয়া বেগম ওই গ্রামের মৃত আবু দাউদ শেখের স্ত্রী।

 

নিহতের মেয়ে পান্না বেগম বলেন, বাবার মৃত্যুর পর তার মা ও খালা ওই বাড়িতে বসবাস করতেন। সোমবার খালা তার এক মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ায় মা বাড়িতে একা ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা মাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে একপর্যায়ে তারা ঘরে গিয়ে খাটের ওপর তার গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

পান্না বেগম আরও বলেন, ঘরের ভেতরে সব মালামাল এলোমেলো অবস্থায় ছিল। জমির দলিল, স্বর্ণালংকার ও নগদ টাকা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার অভিযোগ, মাকে হত্যার পর এসব জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]