এবার জেন-জি বি'ক্ষোভে উ'ত্তাল ইন্দোনেশিয়া, মোতায়েন ৯ হাজার পুলিশ

আপলোড সময় : ২০-১০-২০২৬ ০১:৩৩:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:৩৩:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

জেন-জি বিক্ষোভ সামলাতে রাজধানী জাকার্তায় সাড়ে ৯ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার (২০ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

 

জাকার্তা শহর পুলিশের মুখপাত্র বুদি হেরমান্তো সাংবাদিকদের জানান, অন্তত দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর একাধিক স্থানে বিক্ষোভ প্রদর্শন করবেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সাম্প্রতিক দাবানল, শেয়ার বাজারের পতন এবং রূপিয়ার অবমূল্যায়নসহ জাতীয় অর্থনীতির ভঙ্গুরতার বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দিয়েছে। 

 

এছাড়া পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস রাজধানীর এক স্মৃতিসৌধে ব্যানার টাঙিয়ে জলবায়ু সংকট মোকাবেলা ও জীবনযাত্রার ব্যয় কমানোর দাবি জানিয়েছে।

 

দেশটির সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো ২০২৪ সালে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি নির্বাচিত হলেও তার জনতুষ্টিবাদী বিভিন্ন কর্মসূচির কারণে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। ফলে জনগণ ও বিনিয়োগকারীদের আস্থা হারাচ্ছেন তিনি।

 

সাইফুল মুজানি রিসার্চ অ্যান্ড কনসাল্টিং (এসএমআরসি)-এর জরিপ অনুযায়ী, গত বছরের নভেম্বরে তার জনপ্রিয়তার হার ৮১.২ শতাংশ থাকলেও চলতি মাসে তা ইতিহাসে সর্বনিম্ন ৪৪.৫ শতাংশে নেমে এসেছে। এর আগে ২০২৫ সালে একজন মোটরবাইক চালক পুলিশি হামলায় নিহত হওয়ার পর দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছিল এবং পরবর্তীতে গত আগস্টেও ব্যাপক বিক্ষোভ থেকে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]