ভালুকায় ১০ একর বনভূমি উ'দ্ধার করেছে বন বিভাগ

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১২:২২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ০১:১০:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিটের অধীনে হবিরবাড়ি মৌজার ১৫৪ নং দাগে জবরদখলকৃত প্রায় প্রায় ৫০ কোটি টাকা মুল্যের ১০ একর বনভূমির জমি উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ। ওই জমিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের বনায়ন ছিল। 

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, জনৈক নাজমুল ইসলামের নির্দেশনায় হায়দার আলী, মাসুদ ও কাইয়ুমের নেতৃত্বে একদল ভূমিদস্যু সাইনবোর্ড লাগিয়ে ওই বনভুমি জবরদখলের চেষ্টা করে। খবর পেয়ে সোমবার (১৯অক্টোবর) বিকেলে ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামানের নির্দেশনায় বনপ্রহরীগণ ওই সাইনবোর্ড তুলে নিয়ে যায় এবং বনভুমি তাদের দখলে নেয়।

ভালুকা রেঞ্জ কর্মকর্তা সাদেকুজ্জামান জানান, জবরখলকারীরা একটি সাইনবোর্ড লাগিয়ে বনভূমি জবর দখলের করতে যাচ্ছিল, খবর পেয়ে আমরা সাইনবোর্ড তুলে নিয়ে এসেছি। জবর দখলকারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ ডিভিশনের ভালুকা জোনের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ. কে এম. আরিফ-উজ-জামান জানান, উদ্ধারকৃত বনভূমি বন বিভাগের আওতায় আনা হয়েছে, জবরদখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]