মির্জাগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন স্নেহাংশু সরকার কুট্টি

আপলোড সময় : ২০-১০-২০২৬ ১২:১৭:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১০-২০২৬ ১২:১৮:৪৪ অপরাহ্ন
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ ছাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করেন স্নেহাংশু সরকার কুট্টি। সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সদস্য মোবারক আলী মুন্সি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব

করেন সুবিদখালী বাজার কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের পূজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র রায়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উৎসবের আনন্দ ভাগাভাগি করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]