মানুষ খু'ন-গু'ম করে পালানো ফ্যা'সিস্টদের দেশে ফেরার সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৮:৫৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৮:৫৯:০০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

মানুষ হত্যা ও গুম করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের আর বাংলাদেশে ফেরার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

 

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের পঞ্চবটি আশ্রম ও ধামরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ হত্যাকারী দল। তারা দেশের মানুষকে হত্যা করে বিদেশে পালিয়ে গেছে। তাদের আর কোনো দিন দেশে ফিরে আসার সুযোগ হবে না।

 

এবারের দুর্গাপূজায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

 

এ সময় সংসদ সদস্য চিকিৎসক দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]