আশুলিয়ায় বিদেশি পি'স্তল ও গু'লিসহ গ্রে'প্তার ৩

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৭:৫৫:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৭:৫৫:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ বিভিন্ন অপরাধে মোট নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়ার আউকপাড়া আদর্শগ্রাম এলাকায় জাহানারা বেগমের মালিকানাধীন একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে রোববার (১৮ অক্টোবর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা উত্তর ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: আশুলিয়ার আউকপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদের ছেলে সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মেছের হাওলাদারের ছেলে মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল থানার নওমালা এলাকার শহিদুলের ছেলে জহিরুল (২৭)।

 

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি এবং অন্যান্য ধারায় আরও তিনটি মামলা রয়েছে। জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুটি মামলা রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]