কেউ আইনের ঊর্ধ্বে নন: আইনমন্ত্রী

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৫:১৩:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৫:১৩:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কেউ আইনের ঊর্ধ্বে নন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনার পরিপন্থী কোনো কাজ কেউ করলে তিনি সঠিক সিদ্ধান্ত নেবেন। ইতিমধ্যে তিনি তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

সোমবার (১৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে এসব কথা বলেন আইনমন্ত্রী।

 

এ সময় আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেছেন, আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেভাবেই তারা অংশ নিতে পারবেন। সরকার একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী। এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।

 

এর আগে সকালে ঝিনাইদহ পিটিআই প্রাঙ্গণে নবনির্মিত একাডেমিক-কাম-প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন আইনমন্ত্রী। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করেছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]