প্রার্থনার সময় যিশুর ক্রুশ প'ড়ে প্রা'ণ গে'ল যাজকের

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৪:০৯:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৪:০৯:২৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইকুয়েডরে একটি গির্জায় প্রার্থনা সভা পরিচালনার সময় একটি বিশাল ক্রুশ ভেঙে পড়ে পাদ্রি প্যাট্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি প্রাণ হারিয়েছেন। সরাসরি সম্প্রচারিত ওই সভার সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধারণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

 

ঘটনাটি ঘটে শনিবার (১৬ অক্টোবর), যখন ফাদার সানচেজ মোলিনারি বেদীর সামনে দাঁড়িয়ে সমবেত ভক্তদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। হঠাৎ তার পেছনের দেওয়ালে টাঙানো বিশালাকার ক্রুশটি খুলে সরাসরি তার ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

 

আর্চডায়োসিস অব গিওয়াকিল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তার মাধ্যমে তাদের প্রিয় যাজকের মৃত্যুর তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে এবং তার আত্মার চিরশান্তি কামনা করে বিশেষ প্রার্থনা প্রার্থনা জানায়।

 

ফাদার সানচেজ মোলিনারি ওই গির্জার প্রধান পাদ্রি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘কংগ্রিগেশন অব দ্য মোস্ট হোলি রিডিমার’-এর সক্রিয় সদস্য হিসেবে কাজ করতেন।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]