বরিশালের নদ-নদীতে নৌবাহিনীর অ'ভি'যা'ন, জ'ব্দ ৩০ লাখ মিটারের বেশি অ'বৈ'ধ জা'ল

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৩:২৩:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৩:২৫:২৩ অপরাহ্ন
‎ ‎রাহাদ সুমন, বরিশাল ব্যুরো:

‎ ‎বরিশালের বিভিন্ন নদ-নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩০ লাখ মিটারের বেশি অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। ‎ ‎সোমবার বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ, গোবিন্দপুর, লাহারহাট, বাবুগঞ্জ, চরমোনাই, শ্রীপুর ও পাতারহাট এলাকার বিভিন্ন নদ-নদীতে অভিযান চালানো হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত অবৈধ জাল ও সরঞ্জাম জব্দ করা হয়। ‎ ‎নৌবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে এ পর্যন্ত ৩০ লাখ ৩১ হাজার ৬২০ মিটার অবৈধ জালসহ আরও ৭৪টি জাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ৭৮ লাখ ৯৬ হাজার ৯০০ টাকা। ‎ ‎নৌবাহিনীর বানৌজা কুশিয়ারার

অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। ‎ ‎গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ

সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। ইলিশের প্রজন নির্বিঘ্ন রাখতে সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে অভিযান চালিয়ে যাবে নৌবাহিনী।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]