হাসপাতালে বি'স্ফো'রণের পর আ'গু'ন, পু'ড়ল অপারেশন থিয়েটার

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:৫২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:৫২:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের বহির্বিভাগের একটি কক্ষে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে মাইনর চক্ষু অপারেশন থিয়েটারের (ওটি) বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, রাতে ওই কক্ষে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে চক্ষু অপারেশনে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসাসামগ্রী পুড়ে যায়।

 

ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুনে কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]