নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:৪৮:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:৫০:১২ অপরাহ্ন
নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গে কার্পজাতীয় মাছের মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মোঃ আশরাফুল্লাহ এর সভাপতিত্বে বিআরডিবি অফিসের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ হারুন অর রশিদ,

জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী পরিচালক দিলরুবা আক্তার লাকী,কোর্স-কো-কোর্ডিনেটর মোঃ আল ইমরান খানসহ উপজেলার ২০ জন প্রকৃত মৎস্য চাষী। প্রশিক্ষণে গুলশা, পাবদা ও টেংরা মাছের সঙ্গে কার্পজাতীয় মাছের সমন্বিত চাষ পদ্ধতি, মাছের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। মিশ্র মাছ চাষের মাধ্যমে পুকুরের প্রাকৃতিক খাদ্যের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং

মাছচাষিদের আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে এ ধরনের প্রশিক্ষণ মাছচাষিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত চাষ পদ্ধতি গ্রহণে সহায়তা করবে। পাশাপাশি মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য খাতের উন্নয়নেও ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]