বাংলাদেশের লোকজ ঐতিহ্যের প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০১:৩৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০১:৪১:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ফাউন্ডেশনের কারুপল্লি পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম। পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্পসহ বিভিন্ন লোকজ কারুশিল্পের উৎপাদন ও বিপণন প্রক্রিয়া ঘুরে দেখেন। এ সময় তিনি এসব কারুশিল্পের

কাজ ও বিপণন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সমৃদ্ধ লোকজ শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। সংক্ষিপ্ত এ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভবিষ্যতে জাদুঘরটি আরও বিস্তারিতভাবে ঘুরে দেখার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের লোকজ শিল্প, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ প্রকাশ করে কারুপল্লি পরিদর্শন করায় মার্কিন রাষ্ট্রদূতকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ লোক ও কারুশিল্প
ফাউন্ডেশন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নাসিব ইসলাম অভি, গবেষণা কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ কে এম মুজ্জাম্মিল হক এবং পানাম সিটির সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]