গাজীপুরে ঝুটের গোডাউনে অ'গ্নিকা'ণ্ড

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:২৬:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:২৬:১১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরের কোনাবাড়িতে আলাদা দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এতে তিনটি ঝুট গুদামের ঝুট কাপড় ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

সোমবার (১৯ অক্টোবর) সকালে মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ বাঘিয়া সরকারবাড়ি জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে আগুনলাগার ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

 

এছাড়া, রাতে কোনাবাড়ি থানাধীন আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

এ ব্যাপারে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, কোনাবাড়ি আমবাগ বাঘিয়া এলাকায় পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ঝুট গুদামের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]