জেলেনস্কি ‘এই যু'দ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:২৩:৪৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:২৩:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে চার বছরের যুদ্ধ শেষ করতে চান না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান শান্তি আলোচনা ব্যাহত হওয়ার ঝুঁকিতে মস্কোর বিরুদ্ধে নতুন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া স্থগিত রেখেছেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প। 

 

সোমবার (১৯ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের বরাতে এই সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

 

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, মস্কো ও কিইভের মধ্যে একটি নিষ্পত্তি চুক্তির লক্ষ্যে আলোচনায় চমৎকার অগ্রগতি হচ্ছে এবং রাশিয়াকে আলোচনার টেবিল থেকে সরিয়ে দেবে এমন কোনো সিদ্ধান্ত তিনি আপাতত নেবেন না। তিনি ইউরোপীয় আর্থিক সহায়তার কঠোর সমালোচনা করে দাবি করেন, ইউরোপের প্রাপ্ত বিপুল অর্থের কারণে জেলেনস্কি কখনোই এই যুদ্ধ শেষ করার পক্ষে ছিলেন না।

 

বিশ্ব ডিজেল বাজারে ক্ষতি এবং মার্কিন কৃষক ও পরিবহনকারীদের জ্বালানি খরচ বাড়িয়ে দেওয়ার প্রেক্ষাপটে রাশিয়ার শোধনাগারগুলোতে ইউক্রেনীয় ড্রোন হামলার তীব্র নিন্দা জানান ট্রাম্প। তিনি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে ইরানের সহায়তা প্রশ্নে রাশিয়া অত্যন্ত সীমিত ভূমিকা রাখছে এবং তিনি এই পরিস্থিতি বজায় রাখতে চান।

 

অন্যদিকে, ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিদ্যুৎ কেন্দ্রে হামলার জবাবে তাদের শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করাকে যৌক্তিক বলে পুনর্ব্যক্ত করেছেন এবং স্পষ্ট করেছেন, মস্কোর ওপর চাপ কমানো তাদের আগ্রাসন বাড়িয়ে দেবে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]