বিপিএলের আদলে নতুন টুর্নামেন্টের নিলাম কবে?

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:১৫:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:১৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নতুন টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণি, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটকে একই কাঠামোর মাধ্যমে আনা হয়েছে। বিসিবি এই নতুন কাঠামোর নাম দিয়েছে 'ডমেস্টিক থ্রি'। যার প্রথম ফরম্যাট হিসেবে মাঠে গড়াবে টি-টোয়েন্টি। ডিসেম্বরের ১৫ তারিখ শুরু হবে খেলা। যে টুর্নামেন্টের আগে

আগামী ২৬ অক্টোবর হবে ক্রিকেটারদের অকশন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে এই নিলাম। এবারের টুর্নামেন্টের অকশনে থাকছে ভিন্নতা। সাধারণত নিলাম মানেই অর্থের ঝনঝনানি। যে দলের পকেটে যত টাকা থাকে, খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তত সুযোগ থাকে। পছন্দের ক্রিকেটারকেও দলে ভেড়ানো সহজ হয়। তবে বিসিবির নতুন টুর্নামেন্টে থাকছে না এই রীতি।

ডি থ্রি টুর্নামেন্টে ক্রিকেটার দলে ভেড়ানোর লড়াই হবে টাকার বদলে পয়েন্টে। নিলামের মূল আকর্ষণ হবে বাকি ২২ ক্রিকেটারকে দলে নেওয়ার লড়াই। ২৩ জন খেলোয়াড় নিয়ে দল করতে হবে। আইকন নেওয়া হয়েছে আগেই, বাকি ২২ জন নিবে দলগুলো। কোচ কোচিং স্টাফ সবই চূড়ান্ত।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]