হিজলায় মা ইলিশ সংরক্ষণ অ'ভি'যা'নে ৮৭ অসাধু জেলে আ'ট'ক: ৮০ লক্ষ মিটার কারেন্ট জা'ল জ'ব্দ

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:৫৩:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:৫৭:৪১ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি, হিজলা (বরিশাল):


বাংলাদেশ সরকার ঘোষিত 'মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬' উপলক্ষে বরিশাল অঞ্চলের নৌ পুলিশের সার্বিক তত্ত্বাবধানে হিজলায় ২২ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া দিন-রাতের এ অভিযানে ১৮ অক্টোবর পর্যন্ত নদী এলাকা থেকে অসাধু উপায়ে মা ইলিশ শিকারের অপরাধে ৮৭ জন জেলেকে আটক করা হয়েছে। হিজলা নৌ পুলিশ ফাঁড়ি থেকে প্রাপ্ত প্রেস রিলিজ সূত্রে জানা যায়, নৌ পুলিশ বরিশাল অঞ্চলের পুলিশ সুপার জনাব এস এম নাজমুল হক-এর সার্বিক

তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব ইমরান হোসেন মোল্লা, পিপিএম এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ইয়াসিনুল হক-এর নেতৃত্বে অফিসার-ফোর্সের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে।অভিযানকালে হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন মেঘনা ও এর শাখা নদী—অন্তর্ভাব, চরকিল্লা, হরিণানাতপুর, আবুরপুর, ধুলখোলা, বাউশিয়া ও কাইসমা এলাকাসহ বিভিন্ন স্থানে কড়া নজরদারি ও টহল বজায় রাখা হয়। নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধনের সময়

আটককৃত ৮৭ জন জেলের বিরুদ্ধে নিয়মিত ৬৪টি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মোবাইল কোর্টের মাধ্যমে ১১ জন অসাধু জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। অভিযানে অদ্যাবধি সর্বমোট ৮০,৮৬,৯০০ (আশি লক্ষ ছিয়াশি হাজার নয়শত) মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যা পরবর্তীতে প্রথা ও বিধিমোতাবেক জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। অভিযানে জব্দকৃত ২৪৭ কেজি ইলিশ মাছ বিধিমোতাবেক স্থানীয় বিভিন্ন এতিমখানা এবং গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পুলিশের অভিযানে আটক হওয়া ১৩ জন অপ্রাপ্তবয়স্ক ছেলেকে সতর্কীকরণ ও অভিভাবকদের ডেকে মুচলেকা গ্রহণের মাধ্যমে নিজ নিজ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। প্রেস রিলিজে আরও জানানো হয়, চলমান অভিযানে দেখা যাচ্ছে কিছু উচ্ছৃঙ্খল অসাধু জেলে গভীর রাতে উত্তাল মেঘনা নদীতে নেমে মা ইলিশ নিধন করছে। তাদের আটক করতে গেলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ বড় বড় লাঠিসোটা নিয়ে আক্রমণের চেষ্টা চালাচ্ছে। তবুও নৌ পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা মেঘনা নদীর নিরাপত্তা ও মা ইলিশ সুরক্ষায়

পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।অভিযান সফল করতে নৌ পুলিশের পক্ষ থেকে স্থানীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে, যাতে বাংলাদেশ ভবিষ্যতে ইলিশের এক অবাধ ও নিরাপদ প্রজনন কেন্দ্র হিসেবে রূপান্তর হতে পারে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]