কুষ্টিয়ায় লালন আখড়ার ফটকের কাছে বো'মাসদৃশ বস্তু উ'দ্ধা'র

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১১:১৩:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১১:১৩:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ির প্রধান ফটকের কাছে একটি ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল টিমের সদস্যরা বস্তুটি নিষ্ক্রিয় করেন।

 

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে আখড়াবাড়ির প্রধান ফটকের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, আখড়াবাড়িতে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের উৎসব চলছিল। সোমবার রাতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হওয়ার কথা।

 

রোববার দিবাগত রাত ১২টার দিকে এক চায়ের দোকানদার সেখানে একটি সাদা ব্যাগ পড়ে থাকতে দেখেন। ব্যাগটি খুলে তিনি লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু, প্রায় দুই লিটার পেট্রল এবং সার্কিটের মতো দুটি বস্তু দেখতে পান। পরে তিনি কুমারখালী থানা পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে বিষয়টি জানান।

 

খবর পেয়ে পুলিশ, এসআরবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখেন এবং মাজারের মূল ফটক বন্ধ করে দেন। রাত আড়াইটার দিকে ডিএমপির এসআরইউ ইউনিটের বম্ব ডিসপোজাল টিম বস্তুটি নিষ্ক্রিয় করে।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, ঘটনার পর আখড়াবাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]