১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০২:১৭:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০২:২৮:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক

তিন বছর পর আবারও ভারতে ফিরতে যাচ্ছে আইপিএলের নিলাম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে পারে আইপিএলের ২০২৭ মৌসুমের মিনি নিলাম। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রাথমিক বার্তা দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। প্রতিবেদন অনুযায়ী, নিলামের সম্ভাব্য ভেন্যু


গোয়ার একটি বিলাসবহুল হোটেল। তবে তারিখ ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। দলগুলোর কাছ থেকে প্রাথমিক সম্মতি পাওয়ার পর ফ্র্যাঞ্চাইজির মালিক ও কর্মকর্তাদের আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। নিলামের আয়োজন নিয়ে আগেভাগে বার্তা পাঠানোর কারণ, ফ্র্যাঞ্চাইজিগুলোর যাতায়াত ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা। বিদেশে নিলাম আয়োজনের ক্ষেত্রে যাতায়াত ও অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি দলের আপত্তি ছিল। সেই বিবেচনায় এবার ভারতেই নিলাম আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে আইপিএলের নিলাম হয়েছিল। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালের নিলাম আবুধাবিতে অনুষ্ঠিত হয়। এবার গোয়ায় আয়োজন করা হলে প্রথমবারের মতো আইপিএল



নিলামের ভেন্যু হবে এই শহর। বিজ্ঞাপন এবারের নিলাম হবে মিনি নিলাম। ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলে থাকা ঘাটতি পূরণ এবং প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পাবে। নিলামের আগে দলগুলোকে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকাও চূড়ান্ত করতে হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]