বান্দরবানে কলাবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হা'রি'য়ে খাদে, নি'হ'ত ১

আপলোড সময় : ১৯-১০-২০২৬ ১২:৪৯:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৬ ১২:৫০:১৩ পূর্বাহ্ন
 নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের আলীকদম উপজেলায় কলাবোঝাই একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালু সড়ক থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ম্যানথাক ম্রো পাড়া সংলগ্ন নাইক্ষ্যংছড়ি টপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সাহাব উদ্দিন (৪০)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখ এলাকার মৃত নাজির আহমদের ছেলে এবং পেশায় গাড়ির মিস্ত্রি ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত কলা ব্যবসায়ী আব্দুল মোবিন (৩২) একই এলাকার মৃত নুরুল কবীরের ছেলে।

এছাড়া আহত চালক জোবায়ের হোসেন রুবেল (৩২) বান্দরবানের লামা থানার ইয়াংছা এলাকার বাসিন্দা। তবে আহত হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি টপ থেকে কলা বোঝাই করে পিকআপটি পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে নিচে নামছিল। পথে গাড়িটির ব্রেক ফেল করলে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনবার উল্টে নাইক্ষ্যংছড়ি টপের নিচে আছড়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম সদর এলাকা থেকে পিকআপ মালিক সমিতির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাহাব উদ্দিন নামের একজন মারা যান। গুরুতর আহত আব্দুল মোবিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে


প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]