জো'র করে গাড়িতে তোলা ও পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ আকাঙ্ক্ষার

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫৬:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫৬:১০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

ভারতের পুণের একটি নবরাত্রির অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে চরম তিক্ত অভিজ্ঞতা ও হেনস্থার মুখে পড়ার গুরুতর অভিযোগ তুলেছেন রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা এক্স৬’-এর আলোচিত প্রতিযোগী ও মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে পারিশ্রমিক পরিশোধ না করা, চরম অব্যবস্থাপনা, প্রচারের কাজে অনুমতি ছাড়া ছবি ব্যবহার এবং জোর করে গাড়িতে তুলে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ করেছেন এই মডেল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া এবং মামলা করার হুংকার দিয়েছেন তিনি।

 

পুণের পেডকর গ্রাউন্ডসে আয়োজিত একটি নবরাত্রির অনুষ্ঠানকে কেন্দ্র করে মূলত এই বিতর্কের সূত্রপাত হয়। আকাঙ্ক্ষার অভিযোগ অনুযায়ী, আয়োজক দলের তিন সদস্যের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং তাদের প্রত্যেকের বয়স মাত্র ১৮ বছর। অনুষ্ঠান ঘিরে আয়োজকদের ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা ছিল। তার দাবি, অনুষ্ঠান শেষ হওয়ার কথা রাত সাড়ে দশটার দিকে, অথচ সেই সময়েও তাকে আনতে কেউ আসেননি। বারবার অনুরোধ না করলে তাকে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়ার কোনো উদ্যোগই নেওয়া হতো না। পরিস্থিতি বেগতিক দেখে তিনি পুলিশের কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দিয়েছিলেন।

 

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা জানান, একপর্যায়ে তাকে জোর করে একটি গাড়িতে বসিয়ে অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়। সেখানে জনাকীর্ণ দর্শকদের সামনেই গাড়িটি থামিয়ে দেওয়া হয়। তার সঙ্গে নিজস্ব টিমের কেউ না থাকায় এবং তিনি চরম নিরাপত্তাহীনতায় ভোগায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে চাননি। কিন্তু তার অভিযোগ, আয়োজকরা বিষয়টি তোয়াক্কা না করে উল্টো হাসাহাসি করতে থাকেন।

 

এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আকাঙ্ক্ষা বলেন, জোর করে গাড়িতে বসিয়ে তাকে গ্রাউন্ডে নিয়ে নামানো হয়। তিনি চিৎকার করে ভেতরে ঢুকবেন না বলে জানালেও ওই ছেলেরা শুধু হাসছিল এবং তার কথা কানেই তুলছিল না। এই ব্যবস্থাপনাকে অত্যন্ত বাজে আখ্যা দিয়ে তিনি বলেন, তারা আসলে প্রতারক এবং সবার কাছ থেকে টাকা নিয়েও শিল্পীদের সঙ্গে এমন আচরণ করছে। ঘটনাটিকে একপ্রকার অপহরণের পরিস্থিতির সঙ্গে তুলনা করে আকাঙ্ক্ষা জানান, বাধ্য হয়ে সংশ্লিষ্টদের চড় মারার পরই গাড়িটি থামানো হয়। এ ঘটনায় জড়িত কাউকে ছাড়বেন না জানিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

 

এদিকে পারিশ্রমিক না দেওয়া, চরম অব্যবস্থাপনা এবং জোর করে গাড়িতে তোলার মতো গুরুতর সব অভিযোগের বিষয়ে অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে আকাঙ্ক্ষার তোলা এসব অভিযোগের বিপরীতে আয়োজকদের সুনির্দিষ্ট কোনো বক্তব্য জানা যায়নি।

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]