বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীরা, নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস

আপলোড সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫১:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১০-২০২৬ ০৮:৫১:২৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বরিশাল মহানগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগর শাখার নেতাকর্মীরা।

 

পরিদর্শনকালে তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তাঁরা পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সনাতন সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস দেন।

 

নেতাকর্মীরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সহাবস্থান নিশ্চিত করা সবার দায়িত্ব। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি, বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

 

জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগর শাখার সদস্য সচিব বলেন, “ধর্ম যার যার, নিরাপত্তা ও নাগরিক অধিকার সবার। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে তাঁদের ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পূজামণ্ডপের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগর সব সময় তাঁদের পাশে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রত্যেক মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন নিরাপদে, স্বাধীনভাবে ও মর্যাদার সঙ্গে।” এ সময় জাতীয় ছাত্রশক্তি, বরিশাল মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয়ে তাঁদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]